• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১২: ৫০
logo

Photo

কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়ির মরহুম সিরাজুল ইসলাম মাষ্টারের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই এলাকার ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার বড় মেয়ে সামিয়া (৯) ও ছোট মেয়ে সানিয়া (৭)।

নিহতদের স্বজন ব্যাংক কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া ঘটনার বিবরণ দিয়ে জানান, সামিয়া এবং সানিয়া দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়েছিল। গোসলের একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটলার সিঁড়ি থেকে হঠাৎ পিছলে গভীর পানিতে পড়ে ডুবে যায়। বোনকে বাঁচাতে বড় বোন সামিয়া এগিয়ে যায় এবং তাকে ধরতে গিয়ে সেও একই সিঁড়ি থেকে পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায়।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চাচাতো চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। পানিতে নামার পর হঠাৎ তার পায়ে একটি শিশুর দেহ স্পর্শ লাগে। এতে তার সন্দেহ হলে তিনি পানির নিচ থেকে সামিয়ার অচেতন দেহ উদ্ধার করেন। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে ছোট বোন সানিয়ার দেহও উদ্ধার করা হয়। দুই বোনকে পানি থেকে তোলার পর স্থানীয়রা দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

একই বাড়ির শিরিন আক্তার জানান, বিল্লাল হোসেনের ৩ মেয়ের মধ্যে নিহত ২ মেয়ে বড় ছিল। ছোট মেয়ে মরিয়ম আক্তার (২)। নিহত ২ বোন বাড়ির পাশের আসাদনগর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে সামিয়া তৃতীয় শ্রেণিতে এবং সানিয়া প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি সাংবাদিকের কাছ থেকে শুনেছি। তবে ঘটনা সত‍্য, লাশ মাটিও দেয়া হয়ে গেছে। তার পরও বিষয়ে খোঁজ নিতে একজন এসআইকে দায়িত্ব দিয়েছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

২

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

৩

দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

৪

ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

৫

বরুড়ায় ৬৫ বছর বয়সী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সম্পর্কিত

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে