• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

সংসদে যেতে কুমিল্লার ৮ নারীর দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ০৮
logo

সংসদে যেতে কুমিল্লার ৮ নারীর দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ০৮
Photo

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে কুমিল্লায় বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠনের পর থেকে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। সম্ভাব্য প্রার্থীদের অনেকেই নিজের প্রার্থিতা জানান দিতে কৌশলে জেলার এমপি-মন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ ছুটছেন রাজধানীতে দলের সিনিয়র নেতাদের দ্বারে। অনেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, পারিবারিক পরিচিতি, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ দিয়ে জীবন বৃত্তান্ত তৈরি করে বিএনপির হাইকমান্ডের কাছে পাঠিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপির প্রার্থী জয় লাভ করেন। তাদের মধ্যে মন্ত্রিত্ব পেয়েছেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জাকারিয়া তাহের সুমন মন্ত্রীত্ব, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এর আগে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুমিল্লা থেকে এমপি হন শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের নাতনী আরমা দত্ত এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রয়াত আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। দ্বাদশ সংসদে আরমা দত্ত আবারও সংসদ সদস্য হন। এবার এরই মধ্যে কুমিল্লায় বিএনপি থেকে ৬ নারী নেত্রীর নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন শামীমা আক্তার রুবী। তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এর আগে তিনি ফ্রান্স মহিলা দলের সহসভাপতি ছিলেন। মুরাদনগর বদিউল আলম ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুবির লেখা ‘মুক্তি চাই’ গান সারাদেশে তারণ্যের সমাবেশে প্রশংসিত হয়। রুবী বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। তার স্বামী মোহাম্মদ কামরুল হাছান একজন পরিবেশ বিজ্ঞানী।

রুবী বলেন, দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নারীদের সঙ্গে নিয়ে মিছিলের সামনে থেকে লড়াই করেছেন তিনি। প্রবাসে অবস্থানকালে হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। এবার দল নারীদের পক্ষে সংসদে কথা বলার সুযোগ করে দেবে বলে আশা তাঁর।

‘গুম’ হওয়া লাকসাম পৌর বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজের সহধর্মিনী শাহনাজ আক্তার এবার সংরক্ষিত নারী আসনে প্রার্থী হচ্ছেন। শাহনাজ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর লাকসাম পৌরসভার মেয়র নির্বাচন হয়েছিলেন। বর্তমানে তিনি লাকসাম পৌর বিএনপির সহসভাপতি। বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি। ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে র‌্যাব সদস্যরা সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনকে তুলে নিয়ে যান। পরে হিরু ও পারভেজের হদিস মেলেনি। স্থানীয় সূত্র বলছে, স্বামীর নিখোঁজ হওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় আছেন শাহনাজ। গুমের বিরুদ্ধে বিভিন্ন সেমিনার, প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি। শাহনাজ আক্তার বলেন, দলের জন্য তাঁর পরিবারের ত্যাগ আছে। তাঁর স্বামী গুম হয়েছেন। ১৩ বছর ধরে মাঠে কাজ করেছেন তিনি। স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে দল তাঁকে এমপি হতে সুযোগ করে দেবে বলে আশা করছেন।

অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা কেন্দ্রীয় মহিলা দল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য। কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর প্রয়াত স্বামী আলা উদ্দিন আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে নারী ও শিশু অধিকার ফোরাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক তিনি। হেনা বলেন, ২০০৮ সালে দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর মাঠের রাজনীতিতে সক্রিয় তিনি। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মাঠে থেকেছেন। ২০১৮ সালের নির্বাচনের সময় তাঁর বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় ৮টি ও কুমিল্লায় একটি মিথ্যা মামলা হয়। মামলা হামলার ভয়ে মাসের পর মাস কুমিল্লা ও ঢাকার বাসায় ঘুমাতে পারেননি। স্বামীর প্রিয় সংগঠনকে আঁকড়ে ধরে থেকেছেন। দলের মনোনয়ন পাবেন বলে আশা তাঁর।

কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন সাকিনা বেগম। এছাড়া তিনি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে বিএনপির দক্ষিণ মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্বামী অধ্যাপক ডা. আবদুল লতিফ। সাকিনা বেগম বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর আওয়ামী লীগ বিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে হামলা নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। দলের চেয়ারম্যান বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করছেন তিনি।

দিলারা শিরিন মেঘনা উপজেলা পরিষদের তিনবারের ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক। মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি ছিলেন। দিলারা বলেন, এক সময় অবহেলিত উপজেলা ছিল মেঘনা। সেখানে নারীদের নিয়ে দল সংগঠিত করা কঠিন কাজ ছিল। প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে তাঁরই নেতৃত্বে মহিলা দল দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছে। দল মূল্যালন করবে বলে আশা তাঁর।

সামিরা আজিম দোলা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে। দোলা এবারের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে কেন্দ্রের নির্দেশে দলের প্রার্থী আবুল কালামের পক্ষে কাজ করেন তিনি। তাঁর স্বামী একজন ব্যবসায়ী।

দোলা বলেন, দলের নির্দেশে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করেছেন তিনি। দলের কেন্দ্রীয় ও জেলার নেতারা আশ্বাস দিয়েছিলেন দল ক্ষমতায় গেলে তাঁকে মুল্যায়ন করবেন।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও আলোচনায় আছেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডালিয়া রহমান। ডালিয়ার বাড়ি বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকায়।

সংরিক্ষিত আসনের নারী প্রার্থীদের বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া জানান, নারী আসনের প্রাথী হিসেবে দলের অনেকেরই নাম শোনা যাচ্ছে। তাঁরা দলের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে তাদের বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে যোগ্যরাই সুযোগ পাবেন বলে আশা করছেন তারা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার

২

বুড়িচংয়ে ড্রামে ভর্তি ডিজেল পাচার, পাঁচ ব্যক্তি গ্রেপ্তার

৩

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী যাঁরা

৪

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

৫

তিতাসে কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

সম্পর্কিত

নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার

৫ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ড্রামে ভর্তি ডিজেল পাচার, পাঁচ ব্যক্তি গ্রেপ্তার

বুড়িচংয়ে ড্রামে ভর্তি ডিজেল পাচার, পাঁচ ব্যক্তি গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী যাঁরা

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী যাঁরা

১৫ ঘণ্টা আগে

১ দিন আগে