• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লার নব শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২১: ১৮
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২১: ১৮
logo

কুমিল্লার নব শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২১: ১৮
Photo

কুমিল্লার ঐতিহ্যবাহী নব শালবন বিহারে ২৫তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত নব শালবন বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ দানোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব শালবন বিহারের অধ্যক্ষ ধর্মদূত শ্রীমৎ শীলভদ্র মহাথের।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, ভিক্ষু সংঘ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের চীবর বা বিশেষ বস্ত্র দানের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। দান, শীল ও ভাবনার চর্চার মাধ্যমে আত্মশুদ্ধি, মানবকল্যাণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের অন্যতম তাৎপর্য।

কুমিল্লার নব শালবন বিহারে আয়োজিত ২৫তম এ দানোৎসবকে ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দেশি-বিদেশি অতিথি, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

২

অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

৩

চার বছরে শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ

৪

দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও সমাবেশ

৫

কুমিল্লার নব শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

সম্পর্কিত

এইচএসসিতে  কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

২ ঘণ্টা আগে
অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

৪ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে