পুরাতন গোমতী নদী দখল ও দূষণমুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা নগরের পুরাতন গোমতী নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে আজ শনিবার বিকেলে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আঞ্চলিক শাখা কুমিল্লা। বিকেল চারটায় দখল হওয়া নদীর সড়কের মধ্যে ওই মানববন্ধন হয়। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য , কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বাপা কুমিল্লার সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, পুরাতন গোমতী নদীকে দখলমুক্ত করে হাতির ঝিলের মতো সাজাতে হবে। এই নদী এখন দূষিত। এখানে মানববর্জ্য থেকে সব ধরণের বর্জ্য ফেলা হয়। অবিলম্বে জেলা প্রশাসনকে উচ্ছেদ অভিযান করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান, বাপা কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর মাসউদ , যুগ্ম সম্পাদক শাহাজাদা এমরান , সদস্য দেলোয়ার হোসেন টুটুল, গাজীউল হক সোহাগ ও রেজবাউল হক রানা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত