কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শফিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ মে ২০২৬, ১২: ৫২
Thumbnail image

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শফিকুল এর আগে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ছিলেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন কে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) চিফ (পরিসংখ্যান) পদে বদলি করা হয়েছে। আজ বুধবার শফিকুল পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত