কুমিল্লায় কে কোন প্রতীক পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা জেলার ১১ টি আসনের ৮০ জন প্রার্থীর মধ্যে আজ বুধবার সকালে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান তাঁর দপ্তরের সম্মেলন কক্ষে ওই প্রতীক বরাদ্দ দেন।

এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাঁদের প্রস্তাবকারী সমর্থনকারীরা উপস্থিত থেকে প্রতীক ফরম সংগ্রহ করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ব্যালট পেপারে যেভাবে প্রতীক থাকবে সেই ভাবে ব্যানারে প্রচারণায় প্রার্থীরা তা ব্যবহার করবেন। ভোটারদের কাছে তুলে ধরবেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালাতে হবে।

এর আগে সকাল ১০ টার আগ থেকেই জেলা প্রশাসকের দপ্তর এলাকায় মাইক্রোবাস, বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, জীপ, পাজারো গাড়ি নিয়ে প্রার্থী ও তাঁদের অনুসারীরা আসেন। একে একে প্রার্থীর নাম আসন ধরে ঘোষণা করে প্রতীক দেন। পছন্দের ও দলের প্রতীক পেয়ে প্রার্থীরা মহাখুশি।

কুমিল্লা-১ (দাউকান্দি ও মেঘনা) আসনে বিএনপির বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশারফ হোসেন ধানের শীষ, বাংলাদেশ রিপাবলিক পার্টির মোহাম্মদ আবুল কালাম হাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ হাতপাখা, জামায়াতের মো. মনিরুজ্জামান দাঁড়িপাল্লা, এবি পার্টির সফিউল বাসার ঈগল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) বড়ুয়া মনোজিত ধীমন মোটরগাড়ি (কার), জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান লাঙ্গল ও স্বতন্ত্র আবু জায়েদ আল মাহমুদ কলস প্রতীক পেয়েছেন।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিন তালা, জামায়াত প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম হাতপাখা, জাতীয় পার্টির মো. আমির হোসেন লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুস সালাম চেয়ার মার্কা পেয়েছেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধানের শীষ, জামায়াত প্রার্থী মো. ইউসুফ সোহেল দাঁড়িপাল্লা, বাংলাদেশ কংগ্রেসের খোরশেদ আলম ডাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আব্দুল কাইয়ুম হাতপাখা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের রিয়াজ মো. শরীফ সিংহ, আমজনতা দলের চৌধুরী রকিবুল হক প্রজাপতি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শরীফুদ্দিন সরকার আপেল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির এমদাদুল হক হাতি, গণ অধিকার পরিষদের মনিরুজ্জামান ট্রাক।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত জোটের এনসিপির প্রার্থী মো. আবুল হাসানাত (হাসনাত আব্দুল্লাহ) শাপলা কলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল করিম হাতপাখা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার আপেল, খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান দেওয়াল ঘড়ি, গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন ট্রাক প্রতীক পেয়েছেন।

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী জসীম উদ্দিন ধানের শীষ, জামায়াতের ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা, জাতীয় সমাজতান্ত্রিক দল শিরিন আক্তার তারা, বাংলাদশে মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস হারিকেন, জাতীয় পার্টির এমরানুল হক লাঙ্গল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তানজিল আহমেদ আপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টি আবুল বাসার আম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফী রতন কাস্তে ও এবি পার্টির যোবায়ের আহমেদ ভূঁইয়া ঈগল প্রতীক পেয়েছেন।

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী ধানের শীষ, জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মদ দাঁড়িপাল্লা, বিএমএলের মো. ইয়াছিন (হাত) পাঞ্জা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুনুর রশিদ হাতপাখা, মুক্তিজোটের আমির হোসেন ফরায়েজী ছড়ি, গণ অধিকার পরিষদের মোবারক হোসেন ট্রাক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী ওবায়দুল কবির মোহন তারা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল প্রার্থী (বাসদ) কামরুন্নাহার সাথী মই প্রতীক পেয়েছেন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ ধানের শীষ, দলটির স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন কলস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এহতেশামুল হক হাতপাখা, মুক্তিজোটের সজল কুমার কর ছড়ি, খেলাফত মজলিসের সোলায়মান খান দেওয়াল ঘড়ি।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ধানের শীষ, জামায়াতের মো. শফিকুল আলম হেলাল দাঁড়িপাল্লা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. মফিজ উদ্দীন আহমেদ হাতি, বিএসপির মো. গোলাম মোর্শেদ একতারা, বাসদের আলী আশ্রাফ মই, জাতীয় পার্টির এইচ এম এম ইরফান লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম ছাদেক হাতপাখা, ইসলামী ঐক্যজোটের আব্দুল কাদের মিনার।

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম ধানের শীষ, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল লাঙ্গল, জামায়াত প্রার্থী ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ হাতপাখা, স্বতন্ত্র সামিরা আজিম ফুটবল, স্বতন্ত্র মো. আবুল কাশেম হাঁস, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী ছড়ি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু বকর ছিদ্দিক চেয়ার।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে জামায়াত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা, মুক্তিজোটের কাজী নুরে আলম ছিদ্দিকী ছড়ি, আম জনতার দলের আবদুুল্লাহ আল নোমান প্রজাপতি, বাংলাদেশ কংগ্রেসের হাসান আহম্মেদ ডাব, গণ অধিকার পরিষদের রমিজ বিন আরিফ ট্রাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শামছুদ্দোহা হাতপাখা।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা, বিএনপির মো. কামরুল হুদা ধানের শীষ, বাংলাদেশ কংগ্রেসের আ ফ ম আব্দুর রহিম ডাব, জাতীয় পার্টির মো. মাহিন উদ্দিন লাঙ্গল, গণ ফ্রন্টের মো. আলমগীর মাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মহিউদ্দিন শহিদ হাতপাখা ও মুক্তিজোটের মো. ইউসুফ ছড়ি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত