আমার শহর প্রতিবেদন

ভূমি সেবা মেলা উপলক্ষে কুমিল্লার উপজেলাগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলার প্রতিপাদ্য, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা।
বুড়িচং প্রতিনিধি জানান, বুড়িচং উপজেলা ভ‚মি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দিন বলেন, মানুষ যেন সঠিকভাবে ভূমি সেবা পায়, সেটাই আমার লক্ষ্য। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সততা ও সহযোগিতামূলক কার্যক্রম মানুষের মনে আশার আলো জ্বালাবে। সকলের সহযোগিতায় আমি কাজ করতে চাই। আমার কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ উজ্জ্বল হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
চৌদ্দগ্রাম প্রতিনিধি জানান, সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল আমিন ।

তিনি জানান, ভ‚মি সংক্রান্ত সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত স্টলে ভূমি উন্নয়ন কর নিবন্ধন, প্রদান, নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।
দাউদকান্দি প্রতিনিধি জানান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ ভ‚মি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করছে। বর্তমানে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে দ্রুত দেওয়া হচ্ছে।
হোমনা প্রতিনিধি জানান, সকালে উপজেলা সদরে র্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভ‚মি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমি সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, প্রকৌশলী সৈয়দ মো. মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বিভিন্ন সেবামূলক বুথ স্থাপন করা হয়েছে।
বরুড়া প্রতিনিধি জানান, মেলা উপলক্ষে বরুড়া উপজেলা ভূমি অফিস মিলনায়তনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।

সভায় অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যতের আলোকে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসগুলোকে দুর্নীতির করাল গ্রাস থেকে রক্ষা করে সাধারণ মানুষকে সেবা প্রদান করতে হবে। মেলার উদ্বোধন শেষে শোভাযাত্রা বের হয়।
তিতাস প্রতিনিধি জানান, এদিন তিতাস উপজেলা ভূমি অফিসের সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। এছাড়া এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. লোকমান হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইরতিজা খান নিলয়সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।