নিজস্ব প্রতিবেদক

নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় এসে মা-বাবাকে খুঁজছেন রাজিব উদ্দিন ও সেলিনা গোমেজ। শেকড়ের সন্ধানে রাজিব বাংলাদেশে ঘুরছেন এ নিয়ে ছয় দফা আর সেলিনা এসেছেন তিন দফা। ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার ঘুরে গতকাল বৃহস্পতিবার দিনভর কুমিল্লা জেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেন।
৪৯ বছর বয়সী রাজিব উদ্দিন জানান, ১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে নেদারল্যান্ডসে তাঁকে দত্তক হিসেবে পাঠানো হয়। এরপর থেকে সেখানেই তাঁর বেড়ে ওঠা।
গতকাল রাজিব উদ্দিন দেখা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে। রাজিবের পাসপোর্টে যে গ্রামের নাম দেওয়া হয়েছে- সেটি এক সময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্ভুক্ত হয়। অস্থায়ী ঠিকানা হিসেবে লেখা রয়েছে- বেবি হোমস্, ঢাকা, বাংলাদেশ।
রাজিব উদ্দিন বলেন, তাঁর পাসপোর্টে লেখা রয়েছে পেয়ারাকান্দি গ্রামের নাম। কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এসে গ্রামটি সম্পর্কে খোঁজ নেন তিনি। তবে সেই গ্রাম খুঁজতে গিয়ে কখনও দেখা যাচ্ছে ওই গ্রাম কুমিল্লা জেলায়, আবার কখনও দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোনো একটি গ্রাম। পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তাঁর জন্ম। তাঁর বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি। দাদা নাম রহিম উদ্দিন।
রাজিব বলেন, ছয় দফা বাংলাদেশে এসে মা-বাবাকে খুঁজেছি। আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও সেখানে আমি বিদেশি। সেখানে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে- যখন আয়নার সামনে দাঁড়িয়ে জানতে চাই, আমি আসলে কার মতো হয়েছি- বাবার মতো নাকি মায়ের মতো।
রাজিব উদ্দিন বলেন, এর আগেও আমি এক গ্রামে গিয়ে খোঁজ করেছি। তখন একজন ব্যক্তি জানান- তিনি আমার বাবা। পরে ডিএনএ টেস্ট করে মেলেনি।
রাজিবের মতো নেদারল্যান্ডস থেকে তিন দফায় বাংলাদেশে এসে মা-বাবাকে খুঁজছেন ৪৬ বছর বয়সী সেলিনা গোমেজ। তাঁর ঠিকানা হিসেবে কক্সবাজারের উল্লেখ রয়েছে। সেখানে গিয়ে খুঁজেও বিফল হয়েছেন তিনি।
সেলিনা গোমেজের কাছে রয়েছে শৈশবের একটি সাদা কালো ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। পাসপোর্টে তাঁর জন্ম তারিখ ১৯৮১ সালের ৭ জুলাই। পেশায় গায়িকা সেলিনা এখন বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন।
সেলিনা গোমেজ বলেন, আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে আমাকে লালন পালনকারীরা আছেন। এরপরও আমি জানতে চাই, আমার আসল মা-বাবা কে? রাজিব ও সেলিনার সঙ্গে গাইড হিসেবে রয়েছেন ঢাকার বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মো. ওমর।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র দেখেছি। ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করছি।