বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন।

এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও এসময় যানজট ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর পুলিশ শ্রমিকদের ওপর কিছুটা বলপ্রয়োগ করে সরিয়ে দেয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সিরাজুল মোস্তফা বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বললে তাঁরা মহাসড়ক ছেড়ে দেন। দুপুর ১২টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত