• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করবে সরকার: কুমিল্লায় সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৭: ১৮
logo

Photo

অনুকূল আবহাওয়া থাকলে এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম ।

তিনি বলেন, এবার ঈদের সময়টা অল্প। অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষ ও কোরবানির পশু পরিবহন করায় মহাসড়ক ও সড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা বড় ধরনের চ্যালেঞ্জ।

আজ শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত-দের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সড়ক মন্ত্রী বলেন, 'মাত্র তিন দিনের মধ্যে আড়াই কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করতে হয়। আমাদের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ। তাই ঈদযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন ও আরামদায়ক করা কঠিন হয়ে পড়ে। তবে জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।'

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সবচেয়ে বেশি চাপ থাকে। এ কারণে এই সড়ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের মহাপরিকল্পনার আওতায় প্রায় ৪০০ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রায় ৬০০ কিলোমিটার সড়ক ৬ লেনে এবং প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর গড়ে সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর প্রধান কারণ চালকের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন ও জনগণের অসচেতনতা। দুর্ঘটনা কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় রাষ্ট্র দায়িত্ব নেবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এতে ৮৬ জন নিহতের পরিবার ও ৩৩ জন আহতের পরিবার সহায়তা পায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ সড়ক বিভাগ, রেলওয়ে, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামে অজ্ঞাত বাসচাঁপায় নাইটগার্ডের মৃত্যু

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

৩

কুমিল্লায় ছেলে শিশুকে ধর্ষণ শেষে হত্যা

৪

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা

৫

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

সম্পর্কিত

চৌদ্দগ্রামে অজ্ঞাত বাসচাঁপায় নাইটগার্ডের মৃত্যু

চৌদ্দগ্রামে অজ্ঞাত বাসচাঁপায় নাইটগার্ডের মৃত্যু

৪৪ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২৫৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

১৭ ঘণ্টা আগে