ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

দাউদকান্দিতে নতুন খাবারের দোকান ‘তালপাতা গ্রীন লাউঞ্জ’

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই খুঁজেন একটু স্বস্তির জায়গা, যেখানে পরিবার কিংবা প্রিয়জনদের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটানো যায়। সেই ভাবনা থেকেই কুমিল্লার দাউদকান্দির তালতলীতে যাত্রা শুরু করেছে নতুন আঙ্গিকে সাজানো রেস্টুরেন্ট ‘তালপাতা গ্রীন লাউঞ্জ’।

আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এক্সপিড এনার্জি পাম্প সংলগ্ন মনোরম পরিবেশে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।

মহাসড়কের পাশেই খোলামেলা চমৎকার পরিবেশ, আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক বসার ব্যবস্থা প্রথম দেখাতেই দর্শনার্থীদের নজর কাড়ে। উদ্বোধনের দিন পরিবার নিয়ে ঘুরতে আসা অনেককে রেস্টুরেন্টটির পরিবেশ উপভোগ করতে দেখা যায়। কেউ স্মৃতিবন্দি করেছেন মুহূর্তগুলো, আবার কেউ প্রিয়জনদের সঙ্গে আড্ডায় কাটিয়েছেন আনন্দঘন সময়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, এখানে বাংলা, থাই, চাইনিজ ও বিভিন্ন ধরনের ফাস্টফুডসহ দেশি-বিদেশি নানা খাবারের ব্যবস্থা রয়েছে। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে সর্ষে ইলিশ, তন্দুরি চিকেনসহ জনপ্রিয় বেশ কয়েকটি আইটেম। এছাড়াও থাকছে পার্সেল সুবিধা।

শুধু খাবার পরিবেশন নয়, পরিবারিক আয়োজন, জন্মদিন, বিবাহ অনুষ্ঠান কিংবা করপোরেট পার্টির জন্যও উপযোগী করে সাজানো হয়েছে পুরো রেস্টুরেন্টটি। সন্ধ্যার পর আলোকসজ্জায় ‘তালপাতা গ্রীন লাউঞ্জ’-এর সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে বলে জানান অতিথিরা।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. খায়ের উদ্দিন বলেন, মানুষ যেন পরিবার নিয়ে সুন্দর ও নির্ভর পরিবেশে সময় কাটাতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন। খাবারের মান ও সেবার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, রমজান মাসে বিশেষ ইফতার বুফে, প্যাকেজ ডিল ও মৌসুমি বিভিন্ন আয়োজন থাকছে ‘তালপাতা গ্রীন লাউঞ্জ’-এ।

উদ্বোধনের প্রথম দিনেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে রেস্টুরেন্টটি। অনেকেই মনে করছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দিতে ভোজনরসিক ও ভ্রমণপিপাসুদের জন্য ‘তালপাতা গ্রীন লাউঞ্জ’ হয়ে উঠতে পারে নতুন এক জনপ্রিয় গন্তব্য।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত