কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরা যায় সেই অভিজ্ঞতা বিএনপির আছে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরা যায় সেই অভিজ্ঞতা বিএনপির আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার রাত ১০ টা ৪৬ মিনিটে কুমিল্লার সুয়াগাজী ডিগবাজি মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে এ দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করা হয়েছিল। ৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ২০২৪ সালে জুলাই যোদ্ধারা স্বাধীনতা রক্ষ করেছিল।

তিনি বলেন, নির্বাচনী জনসভা করে প্রতিপক্ষ সম্পর্কে সমালোচনা করা হয়। আমরাও সমালোচনা করতে পারি। কিন্তু বিএনপি এসব নিয়ে ভাবছে না। বিএনপি রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে ভাবছে। বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরা যায়। আমার কয়েকটি পরিকল্পনা আছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে ওই নির্বাচনী সভা হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়ক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৯ আসনের প্রার্থী মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা-১১ আসনের প্রার্থী মো. কামরুল হুদা, চাঁদপুর-১ আসনের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলনসহ কুমিল্লা ও চাঁদপুর জেলার বিএনপির প্রার্থীরা।

এর আগে সন্ধ্যা ৭টায় এই নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু তারেক রহমান সমাবেশস্থলে রাত সাড়ে ১০টায় আসেন। তবে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীরা ফুলতলী ডিগবাজি মাঠে এসে জড়ো হন। শীতের রাতে তাঁরা তারেক রহমানকে দেখার জন্য সমাবেশে অবস্থান করেন। এতে বিপুল সংখ্যক নারী ছিলেন।

সমাবেশে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল হক সাক্কু, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলার সভাপতি মো. কাইমুল হক রিংকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব.) প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী, বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভার প্রশাসক মো. নুরুল ইসলাম প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত