• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় সাত বছরের শিশুর পা ভেঙে গেছে

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৩: ৪৫
logo

Photo

কুমিল্লার বরুড়ায় রাস্তা পারাপারের সময় বলাকা বাসের ধাক্কায় জিয়া উদ্দিন (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার ডান পায়ের ঊরুর হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার দেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় শিশুটি বলাকা বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতের বিষয়টি জানান। তার ডান পায়ের ঊরুর হাড় ভেঙে ভেতরের দিকে ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমেক হাসপাতালে রেফার করা হয়।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বলাকা বাসটির কয়েকটি গ্লাস ভাঙচুর করে।

এ বিষয়ে শ্রমিক নেতা আবদুল জলিল জানান, বাসটির মালিকের বাড়ি কুমিল্লা সদর এলাকায়। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। আহত শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে তিনি জানান।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, বলাকা বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। আহত শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে আহত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মুদাফফরগঞ্জ বাজারে বোগদাদ, আইদি পরিবহন থেকে গাড়ি প্রতি দৈনিক ২৮০ টাকা চাঁদা দাবির অভিযোগ

২

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

৩

বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় সাত বছরের শিশুর পা ভেঙে গেছে

৪

এবার রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে লাখ টাকা ও খাসি নেওয়ার অভিযোগ

৫

পূজায় কুমিল্লার রূপা রাণী দাসের মনে আনন্দ নেই, নানুয়াদিঘিরপাড়ের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে

সম্পর্কিত

মুদাফফরগঞ্জ বাজারে বোগদাদ, আইদি পরিবহন থেকে গাড়ি প্রতি দৈনিক ২৮০ টাকা চাঁদা দাবির অভিযোগ

মুদাফফরগঞ্জ বাজারে বোগদাদ, আইদি পরিবহন থেকে গাড়ি প্রতি দৈনিক ২৮০ টাকা চাঁদা দাবির অভিযোগ

১ ঘণ্টা আগে
লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

২ ঘণ্টা আগে
এবার রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে লাখ টাকা ও  খাসি নেওয়ার অভিযোগ

এবার রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে লাখ টাকা ও খাসি নেওয়ার অভিযোগ

২০ ঘণ্টা আগে

১ দিন আগে