কুমিল্লার বাসিন্দা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল হাকিম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা নগরের মনোহরপুর এলাকার বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক কুমিল্লার কৃতী সন্তান আবদুল হাকিম বাংলাদেশ সময় আজ বেলা ১১ টায় কানাডার অটোয়ায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন) করেছেন।

আবদুল হাকিম দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন এবং ইউজিসির সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি সদালাপী, বিনয়ী এবং পরোপকারী ছিলেন।

জানতে চাইলে ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালে আমরা স্যারের ক্লাস করতাম আনন্দঘন পরিবেশে।। প্রগতির লড়াইয়ে তিনি ছিলেন অগ্রপথিক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত