কুমিল্লা মহানগর বিএনপি
নিজস্ব প্রতিবেদক

উদবাতুল বারী আবুকে সভাপতি ও মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে গত ১৫ জুলাই। কমিটি অনুমোদনের দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রথম সভা হয়নি। পুরো কমিটি এক সঙ্গে বসে সভা করতে পারেনি।
কমিটিতে পদ পাওয়া মধ্যম সারির অন্তত পাঁচজন নেতার সাথে কথা বলে জানা গেছে, ১৫১ সদস্যের কমিটির সবাইকে চেনার জন্য হলেও একবার বসা দরকার দ্রুত। বিভিন্ন পক্ষ থেকে কমিটিতে পদ পেয়েছে কেউ। সবার পরিচিতি দরকার। সামনে সিটি নির্বাচন। দলীয় মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর নিয়ে আলোচনা দরকার। দল গোছানো দরকার।
দলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পরিচিতি সভা ডাকা হবে।
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, দ্রুত পূর্ণাঙ্গ কমিটির সভা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ওই কমিটি অনুমোদন দেওয়া দেন।