কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী ও গণপূর্তমন্ত্রীকে মনিরুল হক চৌধুরীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ মহান জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, বঞ্চিত কুমিল্লাবাসীর অন্যতম প্রাণের দাবি ছিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ করা। বিএনপি সরকার সেটি করেছে। কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৫ বছর পর এই আইন হলো।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, কুমিল্লা বাসীর প্রত্যাশা কুমিল্লা বিভাগ, কুমিল্লা মেট্রোপলিটন নগরী, কুমিল্লা ওয়াসা, ঢাকা- কুমিল্লা সরাসরি রেললাইন স্থাপন, কুমিল্লা বিমানবন্দর চালু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার সড়ক বিভাগ সৃষ্ট মরণফাঁদ থেকে বাঁচাতে অবৈধ ব্যারিকেড অপসারণ এবং বিরতি থেকে মিয়াবাজার পর্যন্ত মহানগরীর ভেতর দিয়ে চলমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগুরজুলি, কোটবাড়ী, বেলতলী, সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা, কমলাপুর, সুয়াগুঞ্জ, ও মিয়াবাজার আন্ডারপাস স্থাপন, কুমিল্লা নোয়াখালী সড়কের জেলখানা বাড়িতে আন্ডারপাস নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে মৃত্যুর মরণ ফাঁদ থেকে রক্ষা কুমিল্লা বাসীর প্রাণের দাবি।

জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। একে রক্ষা করতে হবে। এজন্য উন্নয়ন কর্তৃপক্ষ দরকার ছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত