ডিবির জ্যাকেট-হ্যান্ডকাফ-মাদকসহ একজন গ্রেপ্তার

Thumbnail image

কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, বিয়ার, বিদেশি মদ ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব |

আজ বুধবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ কোতয়ালি মডেল থানার বিষ্ণুপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে| গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সিয়াম (২৩)| তিনি কোতয়ালি থানার রাঙ্গুরী গ্রামের মজিবুর রহমানের ছেলে|

র‌্যাব জানায়, অভিযানে আসামির কাছ থেকে ডিবি পুলিশের দুটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, সাত হাজার ৯০০টি ইয়াবা, পাঁচ বোতল বিদেশি মদ ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়|

র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন| এ ছাড়া তিনি ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন|

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত