কুমিল্লায় ১১ আসনে প্রার্থী ৮০ জন

১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতীক বরাদ্দ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা জেলার ১১ টি আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল আজ মঙ্গলবার। এতে ৮০ জন প্রার্থী রয়েছেন। এদিকে আগামীকাল বুধবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তরের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার: তাঁরা হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে খেলাফত মজলিসের প্রার্থী সৈয়দ আবদুল কাদের জামাল ও ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামিক ফ্রন্টের আব্দুস সালাম, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ও এবি পার্টির মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনে জামায়াতে ইসলামীর মোশারফ হোসেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে খেলাফত মজলিসের যোবায়ের হোসেন, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে খেলাফত মজলিসের মো. আবদুল হক আমিনী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান।

প্রতীক বরাদ্দ আজ: এদিকে আগামীকাল বুধবার সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে মতবিনিময় হবে।

রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হবে। কোন পোস্টার সাঁটানো যাবে না। এবার পোস্টার নেই নির্বাচনে। তবে সাদাকালো ব্যানার আছে। প্রার্থীদের বরাদ্দ দেওয়া প্রতীকের মতো ব্যানার করতে হবে, যা ব্যালটেও থাকবে।

কুমিল্লা জেলার ১১ টি আসনে ১ হাজার ৪৯১ টি কেন্দ্রে ৯ হাজার ৪৬৬ টি কক্ষে ভোট হবে। এ জেলায় ভোটার সংখ্যা ৪৮ লাখ ৮০ হাজার ৭৬০ জন। এই জেলায় পোস্টাল ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৫০ জন।

বুধবার সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে মতবিনিময় হবে।

রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হবে। কোন পোস্টার সাঁটানো যাবে না। এবার পোস্টার নেই নির্বাচনে। তবে সাদাকালো ব্যানার আছে। প্রার্থীদের বরাদ্দ দেওয়া প্রতীকের মতো ব্যানার করতে হবে, যা ব্যালটেও থাকবে।

কুমিল্লা জেলার ১১ টি আসনে ১ হাজার ৪৯১ টি কেন্দ্রে ৯ হাজার ৪৬৬ টি কক্ষে ভোট হবে। এ জেলায় ভোটার সংখ্যা ৪৮ লাখ ৮০ হাজার ৭৬০ জন। এই জেলায় পোস্টাল ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৫০ জন।

রির্টানিং কর্মকর্তার কাছে ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক বাছাইয়ে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, অবৈধ ঘোষণা করা হয় ৩১ প্রার্থীর মনোনয়ন। ওই প্রার্থীদের মধ্যে ২৮ জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। তাঁদের মধ্যে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত