• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২: ১৮
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২: ৩২
logo

এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২: ১৮
Photo

এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেন এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে মতবিনিময় সভা করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সভায় বোর্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিকে অধ্যক্ষরা জানিয়েছেন শিক্ষক সংকটসহ তাদের নানা সীমাবদ্ধতার কথা।

গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনায় শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হয়। এ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান নন-এমপিওভুক্ত এবং এর বেশিরভাগই স্কুল অ্যান্ড কলেজ হওয়ায় উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার কথা জানান অধ্যক্ষরা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, মতবিনিময় সভায় অংশ নেওয়া ১৫টি প্রতিষ্ঠানের অধিকাংশ অধ্যক্ষই তাদের প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক পর্যায়ের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো—চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে চিরবিদায়

৩

হোমনায় ট্রিপল মাডার, দুই আসামি কারাগারে

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

৫

নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে