• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২: ৩৬
logo

Photo

ইসলামী ব্যাংক কুমিল্লা শাখায় মো. হাসান মজুমদার (৪৬) নামে এক গ্রাহকের একাউন্ট থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এ ঘটনায় গ্রাহক বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গতকাল রোববার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে সরাসরি এফআইআরের জন্য নির্দেশ নিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন, রাজধানীর মিরপুর- ১ এর ১৮৪ আহমেদ নগর পাইকপাড়ার শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বরিশাল ধামুড়া বাজার এলাকার মো. সোহেলসহ মোট ৬ জন।

আদালত সূত্র জানায়, গত ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে একটি চক্র মো. হাসান মজুমদারের একাউন্ট থেকে সর্বমোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ট্রান্সফার করে অন্য ব্যাংকের একাউন্টে নিয়ে যান। এতে ব্যাংকের পক্ষ থেকে কোনো প্রকার ফোনকল ও মেসেজের মাধ্যমে গ্রাহককে অবগত করা হয়নি। গত ৭ জুন দুপুরে তিনি ইসলামী ব্যাংক কুমিল্লা শাখায় টাকা উত্তোলনের জন্য গিয়ে জানতে পারেন তার একাউন্ট নম্বর ২০৫০১২....২০০ থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গেছে। পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যায়, এনআরবিসি ব্যাংকের গ্রাহক রাজধানীর মিরপুর-১ এর শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারীর একাউন্ট, পূবালী ব্যাংকের বরিশাল ধামুড়া বাজার উপশাখার গ্রাহক মো. সোহেলের একাউন্ট এবং একাধিক বিকাশ ও নগদ নম্বরে ট্রান্সফার করা হয়। ভুক্তভোগী হাসান মজুমদার টাকা উদ্ধারের বিষয়ে ইসলামী ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ হোসাইন আখতার বলেন, গ্রাহকের একাউন্ট থেকে টাকা তুলতে গেলে অবশ্যই তার ফোন মেসেজ বা নোটিফিকেশন যাবে। আমার শাখায় এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। কোর্টে মামলা হয়েছে কিনা সেই তথ্যও আমাদের কাছে নেই। আদালত আমাদের কাছে তথ্য চাইলে সহযোগিতা করব।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আদালতের নির্দেশনার কাগজপত্র আমরা এখনো হাতে পাইনি। নথি পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা ক্লাব ক্যাফের উদ্বোধন, আছে আইসক্রিমও

২

সিনিয়র ছাত্রীকে বিয়ে করলেন জুনিয়র ছাত্র

৩

কুমিল্লায় গোমতী নদীর তীরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি শান্তি হলের প্রভোস্ট পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আফরিনা আক্তার মিশু

৫

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

সম্পর্কিত

কুমিল্লা ক্লাব ক্যাফের উদ্বোধন, আছে আইসক্রিমও

কুমিল্লা ক্লাব ক্যাফের উদ্বোধন, আছে আইসক্রিমও

৬ ঘণ্টা আগে
সিনিয়র ছাত্রীকে বিয়ে করলেন জুনিয়র ছাত্র

সিনিয়র ছাত্রীকে বিয়ে করলেন জুনিয়র ছাত্র

৬ ঘণ্টা আগে
কুমিল্লায় গোমতী নদীর তীরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কুমিল্লায় গোমতী নদীর তীরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০ ঘণ্টা আগে