• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

চট্টগ্রামে যুবক হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লা থেকে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২০: ১২
logo

Photo

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আব্দুস সোবাহান (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। আজ বৃহস্পতিবার এসআরবি-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাকলিয়ার তক্তারপুল এলাকার নাছির (৪৫), হাজেরা (৪৫) ও ফারুক (৪২)। তাদের মধ্যে নাছির ও হাজেরা মামলার এজাহারনামীয় আসামি। ফারুককে তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আব্দুস সোবাহান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআরবি-৭ জানায়, এলাকার মাদক স্পটের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে সোবাহানের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-৭। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের কুমিল্লার মুরাদনগরে অবস্থানের তথ্য পেয়ে এসআরবি-৭ ও এসআরবি-১১, সিপিসি-২ এর যৌথ দল অভিযান চালায়।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটে রান্নাঘরের বেড়া খুলে বের করতে হলো মরদেহ

২

জেলা আ. লীগ নেতা আলী আকবর গ্রেপ্তার

৩

চট্টগ্রামে যুবক হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লা থেকে তিনজন গ্রেপ্তার

৪

কুমিল্লায় ইতমিনান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের প্রধান ফটক রাত ১১টায় বন্ধ

সম্পর্কিত

নাঙ্গলকোটে রান্নাঘরের বেড়া খুলে বের করতে হলো মরদেহ

নাঙ্গলকোটে রান্নাঘরের বেড়া খুলে বের করতে হলো মরদেহ

৫ ঘণ্টা আগে
জেলা আ. লীগ নেতা আলী আকবর গ্রেপ্তার

জেলা আ. লীগ নেতা আলী আকবর গ্রেপ্তার

৬ ঘণ্টা আগে
কুমিল্লায় ইতমিনান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লায় ইতমিনান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৭ ঘণ্টা আগে

১৫ ঘণ্টা আগে