কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। নতুন নির্দেশনা অনুযায়ী, ছেলেদের তিনটি আবাসিক হলের বাইরের প্রধান ফটক প্রতিদিন রাত ১১টার পর থেকে বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রক্টরিয়াল বডির নির্দেশনায় বলা হয়েছে, রাত ১১টার পর জরুরি প্রয়োজনে কোনো শিক্ষার্থীকে হল থেকে বের হতে কিংবা হলে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত রেজিস্টারে নিজের নাম লিপিবদ্ধ করতে হবে এবং যাতায়াতের কারণ উল্লেখ করতে হবে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হলগুলোতে রাতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। নতুন নির্দেশনাটি শুধু ছেলেদের তিনটি আবাসিক হলের বাইরের প্রধান ফটকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনাটি ছেলেদের আবাসিক হলের ক্ষেত্রে প্রযোজ্য, মেয়েদের হলের ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল রয়েছে।”