নাঙ্গলকোট প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী মুন্সী বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করায় রান্নাঘরের বেড়া খুলে বাইরে বের করতে হয়েছে এক বৃদ্ধের মরদেহ। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, শাকতলী গ্রামের জাকির হোসেনের সঙ্গে তাজুল ইসলামের বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকে প্রায় ৬০ বছরের পুরোনো দুটি চলাচলের রাস্তা বন্ধ করে দেয় জাকিরের পরিবার। এতে কয়েকটি পরিবারের সদস্যদের প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বুধবার মারা যান তাজুলের বাবা হাজি সফি উল্লাহ। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দাফনের জন্য নেওয়ার পথে ঘটে বিপত্তি। বাড়ি থেকে বের হওয়ার স্বাভাবিক রাস্তা সংকীর্ণ থাকায় মরদেহ নিয়ে বিপাকে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে অন্যের বাড়ির রান্নাঘরের বেড়া খুলে মরদেহ বের করে নিয়ে দাফন করা হয়।
তাজুল ইসলাম জানান, প্রায় ৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের যতটুকু রাস্তা আছে সেখান দিয়ে কোনোরকমে চলাচল করতে হচ্ছে। কোনো মানুষ মারা গেলে মরদেহ বের করা কঠিন হয়ে পড়ে।
অভিযোগের বিষয়ে জাকির হোসেন বলেন, তারা নিজেদের জমিতে ঘরবাড়ি করেছেন। রাস্তা তো পুরোপুরি বন্ধ করা হয়নি। যতটুকু রাস্তা আছে, সেখান দিয়ে মানুষ চলতে পারে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন তিনি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।