• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

আইন না মানায় বন্ধ কুমিল্লা নগরের ৪ ভবনের নির্মাণ কাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৯: ৫২
logo

Photo

ইমারত আইন ও নির্মাণবিধি না মানার অভিযোগে কুমিল্লা নগরে নির্মাণাধীন চারটি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান।

বন্ধ করে দেয়া ভবনগুলোর মধ্যে রয়েছে, কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন, বাদুরতলা সড়কে ইব্রাহিম কাজী টাওয়ার, নূরজাহান ট্রেড সেন্টার এবং রামঘাট এলাকার আল আমিন হাউজিং লিমিটেডের আলম ভিলা। এছাড়া ফৌজদারি মোড়ের ডেলমন ডেভলপার্সের লতিফ কুঞ্জ, সিলভার শফিউল টাওয়ার, কাউসার গার্ডেন ভবনকে নোটিশ করা হয়েছে। তাদের অনুমোদনের কাগজপত্র কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষকে জমা দিতে বলা হয়েছে।

উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার প্রকৌশলী মো. শরীফুল হক বলেন, অভিযানে গিয়ে আমরা ভবনগুলোতে তাদের নির্মাণকাজের অনুমোদনের কাগজপত্র পাইনি। এমনও দেখা গেছে যে ভবনের আসা যাওয়ার পথ শর্ত অনুযায়ী না রেখেই বহুতল নির্মাণ করা হয়েছে। এছাড়া পার্কিং না থাকা ও সিঁড়ি এবং সীমানা প্রাচীর ফুটপাতের ওপরে উঠে যাওয়া, নিরাপত্তা প্রাচীরসহ নানান অনিয়ম পাওয়া গেছে।

নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, অভিযানে চারটি ভবনকে নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বৈধ কাগজপত্র ও অনুমোদন দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লাকে সুন্দর, নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ভবন মালিক, ডেভেলপার্সসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

২

তিতাসে আইনশৃঙ্খলা কমিটির সভা

৩

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

৪

আইন না মানায় বন্ধ কুমিল্লা নগরের ৪ ভবনের নির্মাণ কাজ

৫

বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

১২ ঘণ্টা আগে
তিতাসে আইনশৃঙ্খলা কমিটির সভা

তিতাসে আইনশৃঙ্খলা কমিটির সভা

১৪ ঘণ্টা আগে
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

১৫ ঘণ্টা আগে

১ দিন আগে