তিতাস প্রতিনিধি

প্রকৃতিকে ক্ষতি করলে প্রকৃতি চরম পরিশোধ নেয়। পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হয় এমন কাজ যদি উপজেলায় ঘটে তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফসলী জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হলে এটি পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিষয়টি অবশ্যয় প্রশাসনের নজরে আছে।
আজ রোববার তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানিয়া আক্তার লুবনা এ কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে যে অভিযান চলমান আছে সেটি অব্যাহত রাখতে হবে, এক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে।
উপজেলার বিভিন্ন সড়কের সিএনজি অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে বলেন, প্রতিটি সড়কে দূরত্বের ওপর ভিত্তি করে ভাড়া নির্ধারণের প্রসঙ্গ একটি ভালো উদ্যোগ। এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে চালক আর যাত্রীদের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। তানিয়া আক্তার লুবনা আরো বলেন, এখন বর্ষাকাল ডেঙ্গু রোগ থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে এবং বাড়ির আঙিনাসহ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
সভায় কমিটির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া প্রমুখ।