• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় শচীন মেলার উদ্বোধন

শচীন কর্তাকে আমরা যেভাবে অনুভব করি ভারত সেইভাবে করে না: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২১: ১৩
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২১: ১৯
logo

শচীন কর্তাকে আমরা যেভাবে অনুভব করি ভারত সেইভাবে করে না: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২১: ১৩
Photo

‘মর্ত্যের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’-এ স্লোগান নিয়ে উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী শচীন মেলা। কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় শচীন কর্তার পৈতৃক বাড়িতে বিকেল চারটায় বেলুন উড়িয়ে ওই মেলা উদ্বোধন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা হচ্ছে। মেলায় বাঁশি, হারমোনিয়াম, মৃৎশিল্পসহ বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই এ আয়োজনের জন্য। দলীয় সীমাবদ্ধতাকে ক্রস করে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা দরকার। সামনের দিকে বিষয়গুলো খেয়াল করতে হবে। শচীন কর্তাকে আমরা যেভাবে অনুভব করি ভারত সেইভাবে অনুভব করে না। তিনি ভারতীয়, তিনি ত্রিপুরার। আমি সাংস্কৃতিক চর্চাকে পছন্দ করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার। স্বাগত বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসা কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। শচীন কর্তার ওপর আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, ইতিহাসবিদ গোলাম ফারুক, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ কিসলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল ও কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইত্তিহাদ আহমেদ নন্দিত।

উদ্বোধনী দিন বিকেল তিনটা ৩০ মিনিটে কুমিল্লা ইউসুফ হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নানুয়াদিঘিরপাড়, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চবিদ্যালয়, জাহান আরা কুটির শিল্প, নবাব বাড়ি এলাকা পার হয়ে শচীনকর্তার বাড়িতে গিয়ে শেষ হয়। এরপর বিকেল সোয়া চারটায় শচীন কর্তার বাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আগামীকাল শনিবার ওই মেলা শেষ হবে। ২০১৮ সাল থেকে প্রতিবছর কুমিল্লায় শচীন মেলা হয়ে আসছে। সমাপনী দিনে বিকেলে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

২

অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

৩

চার বছরে শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ

৪

দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও সমাবেশ

৫

কুমিল্লার নব শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

সম্পর্কিত

এইচএসসিতে  কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

২ ঘণ্টা আগে
অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

৪ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে