• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লার ১৮তম উপজেলা বাঙ্গরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২০: ৫৪
logo

কুমিল্লার ১৮তম উপজেলা বাঙ্গরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২০: ৫৪
Photo

কুমিল্লার প্রশাসনিক মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন উপজেলা বাঙ্গরা। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম বৈঠকে মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নতুন এই উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এটি কুমিল্লার ১৮তম উপজেলা।

আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুরাদনগরের ১০টি ইউনিয়নকে নিয়ে এ উপজেলা গঠন করা হয়। ইউনিয়নগুলো হলো- শ্রীকাইল ইউনিয়ন, আকুবপুর ইউনিয়ন, আন্দিকোট ইউনিয়ন, পূর্বধইর পূর্ব ইউনিয়ন, পূর্বধইর পশ্চিম ইউনিয়ন, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন, চাপিতলা ইউনিয়ন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন ও টনকী ইউনিয়ন।

বৈঠকে আরও দুটি নতুন উপজেলা-চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর এবং ময়মনসিংহের পাগলা উপজেলা গঠনের পাশাপাশি চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নিকারের বৈঠকে প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে এসব নতুন উপজেলা ও থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ উপজেলা গঠন করা হবে। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই বৈঠকে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্পভুক্ত অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিকারের বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মুরাদনগর থানাকে ভেঙে নতুন করে বাঙ্গরা বাজার নামে আরেকটি থানা প্রতিষ্ঠা করা হয়। এতদিন বাঙ্গরা থানা হিসেবে থাকলেও আজ বুধবার এটি উপজেলায় উন্নীত হয়। সর্বশেষ ২০১৭ সালের ৯ জানুয়ারি সদর দক্ষিণ ও লাকসাম উপজেলাকে ভেঙে লালমাই নামে নতুন এক উপজেলা প্রতিষ্ঠা করা হয়। এর প্রায় ৯ বছর পর বাঙ্গরা নামে নতুন উপজেলা পেল কুমিল্লা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

২

রোটারি বর্ষবরণে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি

৩

কুমিল্লার ১৮তম উপজেলা বাঙ্গরা

৪

সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার

৫

স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

সম্পর্কিত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

২ ঘণ্টা আগে
রোটারি বর্ষবরণে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি

রোটারি বর্ষবরণে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি

৩ ঘণ্টা আগে