• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

অধরাই থেকে গেল কুমিল্লা বিভাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১: ৩৭
logo

অধরাই থেকে গেল কুমিল্লা বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১: ৩৭
Photo

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিভাগ হই হই করেও হয় না। কুমিল্লাবাসীর প্রত্যাশা যেন পূরণই হচ্ছে না। বিএনপি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবে এমন আশা এ জনপদের মানুষের। নির্বাচনের আগে সুয়াগাজীর ডিগবাজি মাঠেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিভাগের দাবি জানানো হয়। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন। এর আগে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই বিভাগ হবে। সর্বশেষ গত শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। দুই মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে বিভাগ ঘোষণার জন্য রীতিমতো দুই হাত উঁচিয়ে নাচানাচি করেছিলেন মঞ্চে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। কিন্তু প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ নিয়ে সুস্পষ্ট কোন ঘোষণা দেননি। উল্টো তিনি বলেছেন, ‘ এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে...’। এখন জনগণের দাবি বলতে প্রধানমন্ত্রী কি বুঝিয়েছেন তা নিয়ে নানাজন নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন প্রধানমন্ত্রী কুমিল্লার সঙ্গে নোয়াখালীর জনগণের সম্পৃক্ততা আছে কিনা তা বলেছেন। কেউ বলেছেন ভৌগলিক ভাবে কুমিল্লা ও নোয়াখালীর মানুষ সমতট অঞ্চলের। তাই তিনি বৃহত্তর দুই জেলার জনগণের ঐক্যের কথা বলেছেন।

শনিবারের পথসভায় কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে (এ সময় সরকারের দুই মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও মোহাম্মদ আমিন উর রশিদ নাচানাচি করেন)।

কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদুল হক স্বপন বলেন, অধরাই থেকে গেল কুমিল্লা বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী ‘জনগণের দাবি’ শব্দ দুইটি বলে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এই অবস্থায় সহসাই কুমিল্লা বিভাগ ঘোষণা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই। এরশাদের শাসনামলে যখন কুমিল্লা বিভাগ আন্দোলন তখন অনেক জেলাই বিকশিত হয়নি। আমরা আশা করি দ্রæত বিভাগ বাস্তবায়ন হোক।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

২

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ

৩

নাঙ্গলকোটে মদ গাঁজাসহ ৭ জন আটক

৪

সমাপনী দিনে ফামের্সি বিভাগের অংশগ্রহণ

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে মেরে রক্তাক্ত করল আরেক বন্ধু

সম্পর্কিত

চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

১২ ঘণ্টা আগে