• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চবিদ্যালয়

তাজমিনের পোশাক ও মোবাইল ফোন পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২১: ২৫
logo

Photo

কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের সময় সোয়াবের (জৈবিক) নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা ও তার পরা পোশাক ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও ফরেনসিক পরীক্ষা করা হবে।

আজ সোমবার মামলার সাবেক তদন্ত কর্মকর্তা লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল ফারুক এসব তথ্য জানান। তিনি বলেন, এসব আলামত ল্যাবরেটরিতে পাঠানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সুমন মিয়া তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করে। হত্যার পর কিশোরীর ভ্যানিটি ব্যাগ থেকে আইফোন নিয়ে নিজের অটোরিকশা ফেলে অন্য একটিতে করে পালিয়ে যান। সুমন মিয়া আদালতে দেওয়া জবানবন্দিতে মেয়েটিকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যার দায় স্বীকার করেন।

এদিকে কক্সবাজারের হোটেল কর্মচারী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীর (২০) সঙ্গে তাজমিন ঘটনার আগের দিন অবস্থান করে। সেখান থেকেই বুধবার রাত ১২টার দিকে বাসে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে নামে তাজমিন। রোববার রাতে রাজুকে গ্রেপ্তার করে কক্সবাজার পুলিশ। সোমবার সকালে কক্সবাজারে থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয় কুমিল্লা ডিবি।

এদিকে রাজুকে কুমিল্লা নিয়ে আসা প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি লালমাই থানার ওসি মিজানুর রহমান।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানও বিস্তারিত কিছু বলতে চাননি।

উল্লেখ, গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় হত্যার শিকার হন তাজমিন। পরদিন সকালে জোড়কাননপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। সুমন মিয়া কুমিল্লা কারাগারে রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

৬ ঘণ্টা আগে
চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৭ ঘণ্টা আগে