• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

এমপির সুপারিশেও সেবা না পাওয়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৯: ৩৬
logo

Photo

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আবেদন নিয়ে আসা এক গ্রাহককে যথাযথ সেবা না দেওয়ার অভিযোগে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক ওয়্যারিং পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা ও গ্রাহক হয়রানির অভিযোগে মো. মানিক খান নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মো. মানিক খান কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ওয়্যারিং পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্তের পর তাঁকে সমিতির মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরীর সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গতকাল ৩০ সেপ্টেম্বর জারি করা ওই আদেশে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত একটি আবেদন নিয়ে আবুল হোসেন নামের এক ব্যক্তি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ে ওয়্যারিং পরিদর্শক মো. মানিক খানের কাছে যান। আবুল হোসেনের বাবার নাম মো. আলী আকবর। তাঁর বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায়।

অভিযোগ করা হয়, সংসদ সদস্যের সুপারিশ থাকা সত্ত্বেও ওয়্যারিং পরিদর্শক আবেদনটি গুরুত্বসহকারে দেখেননি। আবেদনটি গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ‘প্রকল্প নেই’ বলে আবেদনকারীকে বিদায় করে দেন তিনি। বিষয়টি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নজরে এলে তিনি এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় জরুরি সেবা। পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যসেবা বিভাগে কর্মরত কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব হলো অফিসে আসা গ্রাহক ও সেবাপ্রত্যাশীদের যথাযথ সেবা নিশ্চিত করা। কিন্তু মো. মানিক খান দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় একজন সেবাপ্রত্যাশী হয়রানির শিকার হয়েছেন এবং এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করেছে।

এ ঘটনাকে দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা উল্লেখ করে অফিস আদেশে বলা হয়েছে, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মচারী চাকরিবিধি অনুযায়ী এ ধরনের আচরণ অসদাচরণ হিসেবে বিবেচিত এবং শাস্তিযোগ্য অপরাধ।

এর পরিপ্রেক্ষিতে একই চাকরিবিধির ৪৩(১) ধারা অনুযায়ী মো. মানিক খানকে সাময়িক বরখাস্ত করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি সংশ্লিষ্ট চাকরিবিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দিয়েছেন ওয়্যারিং পরিদর্শক মো. মানিক খান। তিনি বলেন, তাঁর কাছে আসা আবুল হোসেনের মিটারের জন্য এর আগেও একটি আবেদন করা হয়েছিল। সে সময় বিদ্যুতের খুঁটি স্থাপন ও মিটার সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবেশীর বাধার কারণে সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

মানিক খান বলেন, পরে আবুল হোসেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আরেকটি আবেদন নিয়ে তাঁর কাছে আসেন। তখন তিনি তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। কারণ, তাঁদের প্রকল্প শেষ হয়ে যাওয়ায় নতুন সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় খুঁটি ছিল না। গ্রাহকের সঙ্গে এ বিষয়ে তাঁর শুধু এতটুকুই কথা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী বলেন, গ্রাহককে সেবা দেওয়াই তাঁদের প্রধান কর্তব্য। মো. মানিক খান গ্রাহককে সেবা দিতে পারেননি। ফলে ওই গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন।

তিনি বলেন, ‘একজন গ্রাহককে তাঁর অধিকার ও সেবা দেওয়ার জন্য স্থানীয় একজন সংসদ সদস্য সুপারিশ করেছিলেন। এরপরও তিনি দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন এবং অবহেলা করেছেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, মো. মানিক খানের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে তাঁকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এমপির সুপারিশেও সেবা না পাওয়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরুর উদ্যোগ

৩

দুই এমপিকে ঘিরে লালমাই উপজেলা বিএনপিতে অন্তঃকলহ চরমে

৪

কুমিল্লার পদুয়ার বাজার পার হলেন প্রধানমন্ত্রী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেতাকর্মীদের ভিড়

৫

১৫ বছর পর বর্ধিত বাড়ি ভাড়ার সুবিধা পাচ্ছেন সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা

সম্পর্কিত

৯ ঘণ্টা আগে
দুই এমপিকে ঘিরে লালমাই উপজেলা বিএনপিতে অন্তঃকলহ চরমে

দুই এমপিকে ঘিরে লালমাই উপজেলা বিএনপিতে অন্তঃকলহ চরমে

১৬ ঘণ্টা আগে

১৭ ঘণ্টা আগে