• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় এক রাতে আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২: ৩০
logo

Photo

কুমিল্লা জেলার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে এক রাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার রাতে আরও ৮১ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দুই দিনে জেলায় মোট ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে জেলা পুলিশ একযোগে অভিযান শুরু করে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যেন জানমালের নিরাপত্তা বিঘ্নসহ নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রাম থানায় ৭, চান্দিনা থানায় ৬ জন, বুড়িচং থানায় ৮ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৩ জন, বরুড়া থানায় ৪ জন, লাকসাম থানায় ৭ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাস থানায় ৪ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ১ জন, দেবিদ্বার থানায় ৬ জন, মুরাদনগর থানায় ৪ জন, বাঙ্গরাবাজার থানায় ১ জন, লালমাই থানায় ৭ জন এবং জেলা গোয়েন্দা শাখায় ৩ জনসহ সর্বমোট ১০৭ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে চিরবিদায়

৩

হোমনায় ট্রিপল মাডার, দুই আসামি কারাগারে

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

৫

নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে