নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান দেশকে রক্ষা করেছেন। জিয়াউর রহমানের দুরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ রক্ষা পায়। ১৯৭৫ সালে বাংলাদেশ ছিল একটি অসহিষ্ণু রাষ্ট্র। ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।

আজ শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক শোভাযাত্রা শেষে বিএনপি নেতারা এসব কথা বলেন। কুমিল্লা নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশিদ ও মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সহসভাপতি শওকত আলী বকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, রেজাউল কাইউম, সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন ও আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান।