• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

নির্বাচন শান্তিপূর্ণ করতে কুমিল্লায় বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাপ্রধানের মতবিনিময় ও এরিয়া পরিদর্শন

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৯: ০২
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার বেলা একটা ৪৫ মিনিটে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এসে পৌঁছান। এরপর মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সেনাপ্রধান কুমিল্লা এরিয়ার বিভিন্ন ইউনিটে সেনাসদস্যদের মোতায়েন ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কর্তব্যরত সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন।

সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের অবাধ চলাচল নিশ্চিত করতে ‘আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়’ ও একটি সুসংগত নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া এবং সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

২

চান্দিনা প্রেসক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার

৩

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে কুমিল্লা সিটির দায়িত্ব নিলেন টিপু

৪

ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে ইফতার মাহফিল

৫

পূর্তমন্ত্রীর সঙ্গে জাইকার প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত

ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

১৩ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে