বরুড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

বরুড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী, বরুড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা মমতাজ হ্যাপী, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমেদ, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বরুড়া পৌর শহরের যানজট নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, চলমান ড্রেনের কাজের অগ্রগতি, দ্রব্যমূল্য সহনীয় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত