• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

জনগণের উপর ক্ষমতা দেখাবেন না: জাকারিয়া তাহের সুমন

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২৩: ৫৪
logo

Photo

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, মানুষ যেন না বলে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেনি। আপনারা মানুষের জন্য কাজ করেন। কে কোন দল করে, কোন ধর্ম করে সেটা নয়, আমরা বরুড়াবাসী, বাংলাদেশী। দয়া করে কোন অন্যায় কাজে জড়িত হবেন না।

আজ রোববার কাদবা তলাগ্রাম তারিণী চরণলাহা উচ্চবিদ্যালয় মাঠে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান সকালে কাজ শুরু করেন। তিনি দেশকে পরিবর্তন করতে চান। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা একটা কঠিন সময় পার করছি। আপনারা ধৈর্য ধরেন।

মন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছরে আমরা দৌড়ের উপর ছিলাম। কারও হক নষ্ট করবেন না। আগের নিজের ঘর, আত্নীয় স্বজন ঠিক করেন। ন্যায়ের পক্ষে থাকেন। আমরা জনগণের ভোটে হইছি। জনগণের উপর ক্ষমতা দেখাবেন না। আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি।

বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জাকারিয়া তাহের সুমন বলেন, আমি বরুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেক কষ্ট করে আমাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এরপর আমি এত বড় বিশাল মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছি। আমি শুধুমাত্র দলের এমপি হিসেবে নয়, আমি বরুড়াবাসীর এমপি হিসেবে কাজ করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে আমি কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। তার মধ্যে বরুড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট গুলোকে মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন সামাজিক কিছু সমস্যা আছে আমি প্রত্যেক এলাকার মুরুব্বিদের বলব আপনারা ছোটখাটো বিষয় গুলো স্থানীয়ভাবে মীমাংসা করবেন। তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট খায়রুল এনাম তৌফিক, কুমিল্লার সাবেক সরকারি কৌসুলি এডভোকেট কাজী নাজমুস সাদাত সাধন, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ রেজাউল হক ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী।

এ সময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা মহিলা দলের শাহিনা মমতাজ হ্যাপী, বরুড়া পৌরসভা মহিলা দলের আহ্বায়ক কুহিনূর কবিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, তরিক আহমেদ ভূঁইয়া সুজন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সকিনা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেম হোসেন কল্লোল, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।

এদিন বরুড়া উপজেলার প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক দলের নেতাকর্মীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ার পিলগিরীতে কৃতী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

২

জনগণের উপর ক্ষমতা দেখাবেন না: জাকারিয়া তাহের সুমন

৩

কুমিল্লায় ১২ মৃত্যু: ‘ঈদের খুশিতে নানা বাড়ি যাচ্ছিল তারা, আর দেখা হবে না’

৪

নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী

৫

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

সম্পর্কিত

বরুড়ার পিলগিরীতে কৃতী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

বরুড়ার পিলগিরীতে কৃতী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

২ ঘণ্টা আগে
কুমিল্লায় ১২ মৃত্যু: ‘ঈদের খুশিতে নানা বাড়ি যাচ্ছিল তারা, আর দেখা হবে না’

কুমিল্লায় ১২ মৃত্যু: ‘ঈদের খুশিতে নানা বাড়ি যাচ্ছিল তারা, আর দেখা হবে না’

৬ ঘণ্টা আগে
নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী

নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে