• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় বিনামূল্যে চক্ষু শিবিরে ৫০০ রোগীর চিকিৎসা

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২২: ০৮
logo

Photo

কুমিল্লার বরুড়ায় ৫০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজন এমন ৭০ জন রোগীর জন্য অপারেশনের ব্যবস্থা করা হবে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই কর্মসূচি হয়। এতে চিতড্ডা, ঝলম ও আশপাশের এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ এতে চিকিৎসাসেবা নেন। আটজন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দল সেবা দেয়। ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। তিনি বলেন, বরুড়া জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা, শিক্ষার্থীদের মেধাবৃত্তি, আর্থিক সহায়তা, বন্যার্তদের সহায়তা ও শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও বরুড়ার মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বরুড়া জনকল্যাণ সমিতি, ঢাকার সার্বিক সহযোগিতায় এবং চিতড্ডার সামাজিক সংগঠন বীকনের সহায়তায় কর্মসূচিটি আয়োজন করা হয়। চিকিৎসাসেবা পরিচালনা করে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।

আয়োজন সফল করতে সহযোগিতা করেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও বর্তমান সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বীকনের আহ্বায়ক ও ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখার ব্যবস্থাপক মো. মহসিন, ব্যাডেম জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট স্বপন কুমার দাস, ঢাকাস্থ বরুড়া উপজেলা কল্যাণ সমিতির সাবেক ও বর্তমান সহসভাপতি মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া ও জহিরুল হক, সমাজকল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান শিশির, অর্থ সম্পাদক মনজুর হোসেন পাটোয়ারী, নির্বাহী সদস্য আব্দুল হাই গাজী ও মো. মেহেদী হাসান, সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ইউনুস মিয়া এবং আজীবন সদস্য ওদুদ মিয়া ও মোহাম্মদ নিজাম উদ্দিন। সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় বিনামূল্যে চক্ষু শিবিরে ৫০০ রোগীর চিকিৎসা

২

আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র

৩

হোটেলে সময় দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

৪

গোমতীর চরের মাটি লুটে নেওয়ার প্রস্তুতি

৫

দেবীদ্বারে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

সম্পর্কিত

আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র

৫ ঘণ্টা আগে
হোটেলে সময় দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

হোটেলে সময় দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১১ ঘণ্টা আগে
গোমতীর চরের মাটি লুটে নেওয়ার প্রস্তুতি

গোমতীর চরের মাটি লুটে নেওয়ার প্রস্তুতি

১২ ঘণ্টা আগে
দেবীদ্বারে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

দেবীদ্বারে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

১ দিন আগে