বরুড়ার আড্ডা ইউনিয়নে জাকারিয়া তাহের সুমনের পক্ষে গণসংযোগ

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

বরুড়ার আড্ডা ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলার আড্ডা ইউনিয়নের বাগমারা ছোটতুলাগাঁওসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বরুড়া উপজেলা ছাত্র দলের সাবেক সমন্বয়ক আবু নাসের মানিক। এসময় স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের পক্ষে ধানের শীষ প্রতীকে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি চা দোকান থেকে শুরু করে গ্রামের সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত