• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় জমি নিয়ে বিরোধে গ্রাম্য সালিশে ছুরিকাঘাত, আহত ৬, অভিযুক্ত আটক

এমডি আজিজুর রহমান, বরুড়া
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৪: ৩৬
logo

Photo

কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম্য সালিশ বৈঠকে ছুরিকাঘাতে ৬ জন আহত হয়েছেন। আহতদের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সামছুল আলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আজ শনিবার সকালে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আপন ভাই-বোন ও চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গাজী বাড়িতে গ্রাম্য সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত সামছুল আলম উত্তেজিত হয়ে উপস্থিত লোকজনের ওপর ছুরি দিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে চাচাতো ভাই, দুলাভাই, ভাগিনাসহ বিরোধ নিষ্পত্তির জন্য এগিয়ে আসা মোট ৬ জন আহত হন।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে পাঁচজনের। তাঁরা হলেন—তলাগ্রাম গ্রামের আবুল কালামের ছেলে ইমাদ (২১), ডেওয়াতলী গ্রামের আব্দুর রহমানের ছেলে তাজুল ইসলাম (৭০), তাজুল ইসলামের ছেলে আশেকে এলাহি (৩৫), আব্দুর জলিলের ছেলে আব্দুল আজিজ (৪৫) এবং আমিনের ছেলে জাহাঙ্গীর (৪০)। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ৬ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কারও কারও শরীরে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত গভীর ক্ষত রয়েছে।

ঘটনার পর অভিযুক্ত সামছুল আলমকে স্থানীয়রা আটক করে একটি ঘরে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, বরুড়া থানা থেকে এসআই মহিনসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

২

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ

৩

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

৪

চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

৫

কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন

সম্পর্কিত

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

৭ ঘণ্টা আগে