বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক মনির

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার ২০২৬-২০২৮ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে সভাপতি পদে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক যুগ্ম সচিব মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন নির্বাচিত হয়েছেন। গত শনিবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর কাকরাইল এলাকায় সমিতি অফিেেস ভোট হয়। এতে ৫৫১ জন ভোটারের মধ্যে ৩৮৩ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার হকস বের স্বত্বাধিকারী মো. আবদুল হক রাতে ফল ঘোষণা করেন। সমিতিতে মোট পদ ২৯টি। ২১ টি পদে ভোট হয়। আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

সমিতির অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি মো. মিজানুর রহমান, মো. আনিছুর রহমান, জেড এইচ জহির, যুগ্ম সম্পাদক মো. নুরুল আমিন ও মো. ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান শিশির, মহিলা সম্পাদক নিগার সুলতানা। কার্যনির্বাহী সদস্য কাউসার-ই- জাহান, আবু রিয়াজ মো. নুরুদ্দিন খন্দকার, মো. জামাল হোসেন, মো. হাফিজুর রহমান সলিম, মো. কামরুজ্জামান রিমন, নাছের আহমেদ ভুঁইয়া, মো. কামাল হোসেন ভূঁইয়া, আবদুল হাই গাজী, মো. মেহেদী হাসান ও মো. মাসুদুর রহমান।

নির্বাচনে সভাপতি পদে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব মো. শাহ আলম পেয়েছেন ৩২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মিজানুর রহমান পেয়েছেন ৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনির হোসেন পেয়েছেন ২৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ওবায়দুল হক পেয়েছেন ৭ ভোট ও আরেক প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আনোয়ার হোসেন পেয়েছেন ২ ভোট। সর্বোচ্চ ভোট পেয়েছেন সদস্য পদে কাউসার-ই-জাহান (৩৩৫)। এ নির্বাচনে একটি প্যানেলের সবাই পাস করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত