ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদক ব্যবসা করতে হলে তা আমার লাশের ওপর দিয়েই করতে হবে।
আজ শুক্রবার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। যারা এখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তারা দ্রুত এ পথ ছেড়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের হাত ভেঙে দেওয়া হবে।
তিনি বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের এই এলাকায় কোনো অবস্থান থাকতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, সুযোগ পেলেই তিনি নিজেই সীমান্তবর্তী এলাকায় গিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করবেন এবং প্রশাসনকেও এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার নির্দেশনা দেবেন। ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম সরকার ও শামীম আলম সরকার।
অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে ও শরিফ উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সাধারণ সম্পাদক আমির হোসেন, ৪ বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য তাহমিনা হক পপি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, গোলাম মোহাম্মদ বাকি ও অ্যাডভোকেট একরামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।