বরুড়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

বরুড়ায় ২০২৫-২৬ অর্থ বছরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী নেওয়াজ, মো. রাশেদ চৌধুরী প্রমুখ। কর্মশালায় বিভিন্ন এলাকার ৬০ জন কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত