বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভৈষসকলা এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল শুক্রবার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভৈষসকলা এলাকায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরুড়া থানায় নিয়ে আসে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ থানায় নিয়ে আসছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
নিহত নারীর পরিচয় শনাক্তে কারও কাছে তথ্য থাকলে বরুড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।