বরুড়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, বরুড়া থানার উপপরিদর্শক মাকসুদ হাসান, বরুড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রীশু কুমার ঘোষ, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল খালেক মুন্সিসহ অন্যান্যরা। আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন সংগীত একাডেমি, সংগীত ক্লাবসহ সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করবেন।

শোভাযাত্রা শেষে পান্তা-ইলিশ ভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত