মো. শরীফ উদ্দিন, বরুড়া

কুমিল্লার বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পক্ষে পথসভায় জনতার ঢল নেমেছে।
গতকাল সোমবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত কুমিল্লা বরুড়া আসনে সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন শাকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেন। তার মধ্যে নিশ্চিন্তপুর, কাঞ্চনপুর এমরানিয়া দাখিল মাদ্রাসা, লক্ষীপুর বাজার, চৌওরী আর্মি মার্কেট, ধনিশ্বর বাজার, সহ বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র ভিত্তিক গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় শতশত নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা চালায় এতে সাধারণ ভোটাররা অংশ গ্রহণ করেন। পথসভায় জাকারিয়া তাহের সুমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন, এ নির্বাচনটি একটি চ্যালেঞ্জিং মুহুর্ত। রাষ্ট্রের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার এসে হাল ধরেছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন। আমি চাই বরুড়াকে একটি সুন্দর ও উন্নয়নমুখী বরুড়া হিসেবে গড়ে তুলতে যার ফলে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে শুরু করে কৃষিজ সবজি উৎপাদন করে ন্যায্য মুল্য পাবে, এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। পাশাপাশি তিনি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে সহায়তা করবে। এছাড়াও প্রতিটি এলাকার রাস্তাঘাট সংস্কার ও পুননির্মাণের মাধ্যমে আন্তঃ যোগাযোগের ব্যবস্থা করবেন। তাই তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এদিন বিকেলে বরুড়া পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম সহ অন্যান্যরা।