বরুড়ায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়কটি রক্ষার দাবি

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রাম থেকে জয়নগর পর্যন্ত স্বেচ্ছাশ্রমে নির্মিত জনগুরুত্বপূর্ণ সড়কটি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বরুড়া উপজেলার দেওড়া গ্রামের গুলগুইল্লা মার্কেট থেকে জয়নগর পর্যন্ত ফসলি জমির মাঝখান দিয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এ রাস্তাটি ২০২৪ সালে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবকের শ্রমে নির্মাণ করা হয়।

এ রাস্তাটি নির্মাণের ফলে দেওড়া, জয়নগর, চালিয়া, সুরিচোঁ, কালামুড়ী, বাতাবাড়িয়াসহ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ও কৃষি জমির ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা রাখছে। স্থানীয় কৃষকরা জমিতে ধান, ভুট্টা, আলু, বাদাম, শাক সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করে খুব কম সময়ের মধ্যে আমদানি রপ্তানির করে প্রচুর অর্থ উপার্জন করছে।

স্থানীয় কৃষকদের দাবি, সড়কটি প্রতিবছর বর্ষার পানিতে নষ্ট হয়ে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সড়কটি স্থায়ীভাবে পাকাকরণ করে সংরক্ষণ করলে ৫টি গ্রামের মানুষ উপকৃত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত