• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

প্রধানমন্ত্রী কাল বরুড়ায় আসছেন

বরুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২: ১৫
logo

প্রধানমন্ত্রী কাল বরুড়ায় আসছেন

বরুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২: ১৫
Photo

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার বেলা ১১ টা ৩০ মিনিটে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে ওই পথসভা হচ্ছে। পথসভায় কুমিল্লার বরুড়া, লাকসাম, লালমাই, মনোহরগঞ্জ, চাঁদপুরের শাহরাস্তি ও কচুয়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ওই সভা হবে। ইতিমধ্যে বরুড়া উপজেলা বিএনপি এ নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়, প্রধানমন্ত্রী শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। এরপর যাত্রাপথে বেলা ১১ টা ৩০ মিনিটে তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগদান করবেন। দুপুর ১২ টায় চাঁদপুরের শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার খোদ খান পুনর্খনন উদ্বোধন করবেন। বেলা একটা ১৫ মিনিটে চাঁদপুর জেলার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট বিশ্ব খাল পুনর্খনন, বিকেল তিনটা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ করবেন। এছাড়া বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাবে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক, জেলা বিএনপি, বরুড়া উপজেলা বিএনপি পথসভাস্থল পরিদর্শন করবেন। পূর্তমন্ত্রী মহোদয় আজ আগাম পথসভাস্থল পরিদর্শন ও প্রস্তুতি মনিটরিং করবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

২

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

৩

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

৪

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

৫

১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

সম্পর্কিত

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

১২ ঘণ্টা আগে
করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

১৩ ঘণ্টা আগে
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

১৯ ঘণ্টা আগে