বরুড়ায় নবাগত ইউএনও'র সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় নবাগত ইউএনও আসাদুজ্জামান রনি এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বরুড়া উপজেলা নির্বাহী সভাকক্ষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, সাপ্তাহিক অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জসিম উদ্দিন খোকন, দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক তাসলিমা আক্তার, দৈনিক সংবাদ পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক সলিল বিশ্বাস, দৈনিক রুপসী বাংলা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক শিরোনাম পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, দৈনিক ঢাকা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সোহেল খন্দকার, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুজন মজুমদার, দৈনিক জবাবদিহি পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ হারিসুর রহমান, দৈনিক মাবনকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ আজিজুর রহমান, দৈনিক আমার শহর পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ রিয়াজ উদ্দিন রানা, দৈনিক কাল বেলা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সৌরভ লোধ, দৈনিক ভোরের সুর্যোদয় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসেন খোকন, দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু ইউসুফ রাবেত। মতবিনিময় সভায় বরুড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার যানজট নিরসনের লক্ষ্যে বেপোরোয়া গতির সিএনজি ও অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করন, সরকারি রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়ম মেনে মৎস্য চাষ, খাল উদ্ধার, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কার্জন খালের প্রবেশপথ থেকে ডাকাতিয়া নদীর সাথে পানি প্রবাহের পথ সৃজন করন সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য আলোচনা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত