বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ সমাজ সেবক মো. আবু সায়েম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. হুমায়ুন কবির মাস্টার (মোল্লা), বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল ভূঁইয়া, পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলেমান মিয়া, সহকারী শিক্ষক মো. রিপন হোসেন, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মামুনুর রশিদ রাসেলসহ অন্যান্যরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত