মো. শরীফ উদ্দিন, বরুড়া

বিএনপির রাজনীতি করি আমি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের কাছে দলের এমপি হতে চাই না। আমি বরুড়াবাসীর এমপি হিসেবে জাতীয় সংসদে যেতে চাই।
আজ বুধবার দুপুরে বরুড়া পৌরসভার পাঠানপাড়া, নয়নতলা, শালুকিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন ঘুরে ফিরে এসব কথা বলেন। জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।
পাঠানপাড়া এলাকায় সুমন বলেন, আমার বাবা মরহুম এ কে এম আবু তাহের সারা জীবন বরুড়ার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাই আমি একটি পরিকল্পনা গ্রহণ করেছি, আপনাদের ভোটে সংসদ সদস্য হলে বরুড়ার প্রধান সড়কের সঙ্গে অপ্রধান সড়ক এলাকার সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করব। আমি চাই বরুড়ার কৃষক সবজি উৎপাদন করে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন জেলায় ও বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারে।
তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করব। যুব সমাজকে মাদকের হাত রক্ষার জন্য আপনাদের সাথে নিয়ে কাজ করব। এই কাজ করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে।
এদিকে, বিকেল ৪টায় বরুড়া পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে পৌরসভার ৩নং ওয়ার্ড পাঠানপাড়া ভূঁইয়া বাড়িতে মহিলা কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাতীয় সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, বরুড়া পৌরসভার সাবেক মেয়র ও বরুড়া পৌরসভা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী উপজেলা, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. ইলিয়াস আহমেদ, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট ডালিয়া রহমান।
আরও উপস্থিত ছিলেন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মাহবুব আহমেদ, পৌরসভা ছাত্র দলের সভাপতি তৌকির আলম পাভেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাফিন আহমেদ সহ অন্যান্যরা।