বরুড়ায় জাতীয় ফলজ মেলা অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় জাতীয় ফলজ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু। এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী নেওয়াজসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার, বিভিন্ন দপ্তর প্রধানসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, দেশীয় ফলজ আমাদের ঐতিহ্য সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং আগামী প্রজন্মকে তার সাথে পরিচয় করতে প্রত্যেকের বসতবাড়ির আনাচে-কানাচে ফলের গাছ লাগানো প্রয়োজন। শিশুদের দেশীয় ফলের সঙ্গে পরিচয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফলজ মেলা আয়োজনের পরামর্শ দেন। এদিন মেলায় দেশীয় বিভিন্ন ফল উপস্থাপন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত